Refund and Return Policy
এন-টেক শপ পণ্য রিটার্ন ও রিফান্ড পলিসি
শপ থেকে ক্রয়ের ক্ষেত্রে
শপ থেকে পণ্য ক্রয়ের সময় অবশ্যই বিক্রয়কর্মীর সামনে পণ্য চেক করে কিনতে হবে।
পরবর্তীতে কোনো সমস্যা দেখা দিলে, পণ্যে যদি ওয়ারেন্টি থাকে তবে তা ওয়ারেন্টির শর্ত অনুযায়ী সার্ভিসযোগ্য হবে।
শপ থেকে কেনা পণ্য সাধারণত রিটার্ন বা এক্সচেঞ্জযোগ্য নয়, যদি না তা মেনুফ্যাকচারিং ত্রুটিযুক্ত হয়।
অনলাইন অর্ডারের ক্ষেত্রে
অনলাইন অর্ডারের পণ্য ডেলিভারি পাওয়ার পর যদি মেনুফ্যাকচারিং ত্রুটি পাওয়া যায়, তাহলে অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে আমাদের হটলাইনে জানাতে হবে।
এক্ষেত্রে পণ্যের গায়ে কোনো স্ক্র্যাচ বা ব্যবহারজনিত ক্ষতি থাকা যাবে না এবং অরিজিনাল বক্স ও প্যাকেজিং অক্ষত থাকতে হবে।
বক্স বা পণ্য ক্ষতিগ্রস্ত হলে তা রিটার্ন বা পরিবর্তনযোগ্য হবে না।
ডেলিভারি গ্রহণ সংক্রান্ত নির্দেশনা
ডেলিভারি ম্যান থেকে পণ্য গ্রহণের সময় যদি বক্স দেখে মনে হয় এটি আপনার অর্ডারকৃত পণ্য নয়, তাহলে বক্স না খুলে আমাদের সাথে যোগাযোগ করুন।
বক্স খুলে পণ্য ব্যবহার করলে বা বক্স নষ্ট করলে পরবর্তীতে পণ্য পরিবর্তনযোগ্য হবে না।
ত্রুটিযুক্ত পণ্যের পরিবর্তন
ত্রুটিযুক্ত পণ্য আমাদের শপে এনে পরিবর্তন করা যাবে।
আমাদের টেকনিক্যাল এক্সপার্টগণ পণ্য যাচাই করে ত্রুটি নিশ্চিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ডেলিভারির মাধ্যমে ত্রুটিযুক্ত পণ্য পরিবর্তন করতে চাইলে:
ঢাকার ভেতরে ২০০ টাকা পরিবর্তন চার্জ প্রযোজ্য
ঢাকার বাইরে শুধুমাত্র কুরিয়ার চার্জ প্রযোজ্য
⚠️ কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠানোর সময় যদি পণ্য ভাঙ্গা, পোড়া বা জ্বলা অবস্থায় পাওয়া যায়, তাহলে সেই পণ্যের সম্পূর্ণ দায়ভার ক্রেতাকে বহন করতে হবে।
অযোগ্য রিটার্ন / এক্সচেঞ্জ
নিম্নোক্ত কারণে পণ্য রিটার্ন বা পরিবর্তনযোগ্য নয়:
ওয়েবসাইটের বিবরণী পড়ে পণ্য কেনার পর সেটি আপনার ডিভাইসে সাপোর্ট না করা
পণ্য আর কিনতে ইচ্ছুক না হওয়া
ব্যবহারজনিত ক্ষতি
সফটওয়্যার বা সফটওয়্যার লাইসেন্স ক্রয়ের পর
রিফান্ড প্রক্রিয়া
গ্রহণযোগ্য কারণে পণ্য রিটার্ন হলে ৩ থেকে ১০ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
অনলাইন পেমেন্টের ক্ষেত্রে রিফান্ডে আরও কিছুটা বেশি সময় লাগতে পারে।
সকল প্রকার মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস / অনলাইন গেটওয়ে / POS পেমেন্ট রিফান্ডে রিফান্ড চার্জ প্রযোজ্য।
কুরিয়ার সংক্রান্ত সতর্কতা
কুরিয়ার থেকে পণ্য গ্রহণের সময় যদি পণ্য ভাঙ্গা বা প্যাকেট ছেঁড়া অবস্থায় পাওয়া যায়, তাহলে পণ্য গ্রহণ করবেন না।
কুরিয়ারে ক্ষতিগ্রস্ত পণ্য গ্রহণ করলে তা গ্রাহকের নিজ দায়িত্বে গ্রহণ করা হয়েছে বলে গণ্য হবে এবং পরবর্তীতে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
ক্যাশব্যাক সংক্রান্ত নীতি
পেমেন্টের সময় যদি কোনো ক্যাশব্যাক বা বিশেষ সুবিধা পাওয়া যায়, তাহলে রিফান্ডের সময় সমপরিমাণ টাকা কর্তন করা হবে।